ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আন্তরিক: দীনেশ ত্রিবেদী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় হাইকমিশনার মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ ও ভারত ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ প্রতিবেশী। পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এ সম্পর্ক আরও ইতিবাচক ও ফলপ্রসূভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে।


তিনি বলেন, দুই দেশের জনগণ যাতে পারস্পরিক সহযোগিতার সুফল পায়, সে জন্য বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ আন্তরিক। পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নিতে ভারত অত্যন্ত আগ্রহী ও আন্তরিক। দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ এবং উভয় দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।সাক্ষাৎকালে হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক যোগাযোগ এবং দুই দেশের জনগণের মধ্যকার বন্ধনের বিষয়টি তুলে ধরেন।


বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।


এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page